placeholder

কেমোজল: ধান ও সবজি ফসলের রোগ দমনে আধুনিক সমাধান 


বাংলাদেশের কৃষিতে ধান ও বিভিন্ন সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম বড় সমস্যা হলো ছত্রাকজনিত রোগ। এসব রোগের কারণে ফসলের ফলন কমে যায়, গুণগত মান নষ্ট হয় এবং কৃষকের আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়।

এই সমস্যা সমাধানে কৃষকদের জন্য একটি কার্যকর ও নির্ভরযোগ্য সমাধান হলো গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড এর প্রিমিয়াম ছত্রাকনাশক “কেমোজল”

 

কেমোজল কী?

কেমোজল একটি উন্নতমানের সিস্টেমিক ছত্রাকনাশক যা ধান ও বিভিন্ন ফসলের ছত্রাকজনিত রোগ দমনে অত্যন্ত কার্যকর।

এর শক্তিশালী কার্যকর উপাদান হলো:
পাইরাক্লোস্ট্রেবিন ১৩০% + ট্রাইসাইক্লাজল ২৫০%

এই উন্নত ফর্মুলেশনের কারণে কেমোজল গাছের ভেতরে দ্রুত প্রবেশ করে এবং রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ তৈরি করে।

 

কেমোজল কেন অনন্য?

কেমোজল (পাইরাক্লোস্ট্রেবিন ১৩০% + ট্রাইসাইক্লাজল ২৫০%) একটি সিস্টেমিক বা অন্তর্বাহী গুণসম্পন্ন ছত্রাকনাশক। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য একে সাধারণ ছত্রাকনাশক থেকে আলাদা করে তোলে:

  • চতুর্মুখী অ্যাকশন: এটি একই সাথে প্রতিরক্ষামূলক (Protective), নিরাময়কারী (Curative), নির্মূলকারী (Eradicative) এবং ট্রান্সল্যামিনার বৈশিষ্ট্য সম্পন্ন। ফলে এটি প্রয়োগের পর গাছের পাতার ওপর থেকে নিচে এবং ভেতর-বাইরে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে চারদিক থেকে সুরক্ষিত রাখে।

 

  • ট্রান্সল্যামিনার ক্ষমতা: এটি পাতার এক পৃষ্ঠে প্রয়োগ করলে অন্য পৃষ্ঠেও পৌঁছে যায়, যা লুকিয়ে থাকা ছত্রাক ধ্বংস করতে অত্যন্ত কার্যকর।

 

  • ফাইটোটোনিক প্রভাব: এটি কেবল রোগই দমন করে না, বরং গাছের পাতার রঙ সুন্দর, সবুজ ও চকচকে করে তোলে।

 

কোন কোন রোগ দমনে কেমোজল কার্যকরঃ

কেমোজল ধান ও বিভিন্ন সবজি ফসলের গুরুত্বপূর্ণ ছত্রাকজনিত রোগ দমনে কার্যকর ভূমিকা রাখে। যেমনঃ

ধানের রোগসমূহঃ

ধানের ব্লাস্ট রোগ,পাতা ব্লাস্ট ,গলা / নেক ব্লাস্ট ,নোড ব্লাস্ট , পেনিকেল ব্লাস্ট , শীথ ব্লাইট, ব্রাউন স্পট।

অন্যান্য ফসলের রোগসমূহঃ

  • কাণ্ড পচা
  • পার্পল ব্লচ
  • পাতা দাগ রোগ
  • অ্যানথ্রাকনোজ
  • সিগাটোকা সহ বিভিন্ন ছত্রাকজনিত রোগ 

কেমোজল ব্যবহারের উপকারিতাঃ

কেমোজল শুধু রোগ দমনই করে না, ফসলের সার্বিক উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 গাছের পাতাকে করে সুন্দর সবুজ ও চকচকে
 ফসলের দানা ও ফলের গুণগত মান বৃদ্ধি করে
 গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে
 ফসলের ফলন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে

 

কেমোজল প্রয়োগের সঠিক মাত্রাঃ

সঠিক ফলাফল পেতে নির্ধারিত মাত্রা অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।

প্রয়োগের মাত্রাঃ
প্রতি
 লিটার পানিতে ১.৫ মিলি কেমোজল মিশিয়ে স্প্রে করতে হবে।

 

কেন কেমোজল কৃষকদের জন্য সেরা সমাধান?

বর্তমান কৃষিতে কৃষকরা এমন একটি ছত্রাকনাশক চান যা দ্রুত কাজ করবে, দীর্ঘস্থায়ী সুরক্ষা দেবে এবং ফলন বৃদ্ধি করবে।

 

কেমোজল কেন দিবেন?

·      দ্রুত কার্যকর

·      দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ

·      ফসলের গুণগত মান বৃদ্ধি

·      অধিক ফলন নিশ্চিত

সুস্থ ফসলই বেশি উৎপাদনের মূল চাবিকাঠি। তাই ধান ও সবজি ফসলকে ছত্রাকজনিত রোগ থেকে রক্ষা করতে এবং অধিক ফলন নিশ্চিত করতে কেমোজল কৃষকদের বিশ্বস্ত সহায়ক।

 “ অধিক ফসল, সোনালি ধান

   কেমোজল এর অবদান ” 

অন্যান্য বিভাগসমূহ